মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ ১:০৫ অপরাহ্ণ

টেস্ট সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল ভারত। লাল বলের ক্রিকেটে পাত্তা না পাওয়া বাংলাদেশ রঙ ছড়াতে পারেনি রঙিন পোশাকেও। প্রথম টি-টোয়েন্টিতে টাইগারদের পাত্তাই দেয়নি সূর্যকুমার যাদবের দল। তাই সিরিজ বাঁচাতে আজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের। অন্যদিকে ভারতের সামনে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিতের সুযোগ।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

গত ম্যাচের একাদশ থেকে এক পরিবর্তন নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। শরিফুল ইসলাম বাদ পড়েছেন। তার জায়গায় একাদশে ফিরেছেন তানজিম হাসান সাকিব।

বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD