মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

সিংগাইরে গলায় ওড়না পেচিয়ে এক গৃহবধুর আত্মহত্যা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৩০ pm

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে এক গৃহবধুর আত্মহত্যা করেছে। ঐ গৃহবধুর নাম কনিকা আক্তার (২০), সে সায়েস্তা ইউনিয়নের বৈরাগীরটেক গ্রামের জমির আলীর কন্যা। শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে তার বাবার বাড়িতে ঐ গৃহবধু আত্মহত্যা করে বলে জানা যায়।

নিহত কনিকার বাবা জমির আলী জানান, প্রায় এক বছর আগে নবাবগঞ্জ উপজেলার কুমল্লী গ্রামের হারুনের ছেলে হাবিবের সাথে কনিকার বিয়ে হয়। তারা দুজনে একে অপরকে ভালোবেসে বিয়ে করায় ছেলের বাড়ির থেকে কনিকাকে মেনে নেয়না। এনিয়ে একাধিকবার বিচার সালিশে মীমাংসা হলেও ছেলের পরিবারের কেউ মেনে নেয়নি। কনিকা তার বাবার বাড়িতেই থাকতেন। এ বিষয়ে মেয়ের পরিবার থেকে কোর্টে মামলাও দায়ের করা হয়।

ঘটনার দিন দুপুরে তার মেয়ে স্বামীর সাথে ফোনে কথা বলছিলেন। কথা বলার এক পর্যায়ে কনিকা সবার অলক্ষে তার রুমের দরজা বন্ধ করে দিয়ে নিজের গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে। বাড়ির লোকজন টের পেয়ে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে সিংগাইর থানার এস আই মো. বেলাল হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। সৃষ্ট ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD