মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

উইন্ডিজ সিরিজের আগে বড় ধাক্কা খেলো দক্ষিণ আফ্রিকা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪ ১১:৪৪ পূর্বাহ্ণ

আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। লাল বলের এই সিরিজ শুরুর আগেই দল থেকে ছিটকে গেলেন জেরাল্ড কোয়েটজি।

মূলত সাইড স্ট্রেইন চোটের কারণে এই সিরিজে খেলতে পারছেন না তিনি। ইতোমধ্যেই এই পেসারের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন মিগেল প্রিটোরিয়াস। আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মেজর লিগ ক্রিকেটে টেক্সাস সুপার কিংসের হয়ে খেলছিলেন কোয়েটজি। আসরের মাঝপথে বাঁ পাশের সাইড স্ট্রেইনের চোট নিয়ে দেশে ফেরেন তিনি। এবার ছিটকে গেলেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেও।

আগামী ৭ আগস্ট শুরু হবে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৫ আগস্ট। এরপর ২৩, ২৫ ও ২৭ আগস্ট তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল।

দক্ষিণ আফ্রিকা টেস্ট দল: টেম্বা বাভুমা, ডেভিড বেডিংহ্যাম, ম্যাথু ব্রিটস্কি, নান্দ্রে বার্গার, টোনি ডি জর্জি, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, ডেন প্যাটারসন, ডেন পিট, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনা, মিগেল প্রিটোরিয়াস।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD