মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

শাহবাগের ফুটপাত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪ ১:৫৯ অপরাহ্ণ

রাজধানী ঢাকার শাহবাগের দোয়েল চত্বর এলাকার ফুটপাত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৬০ বছর।

রোববার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত।

তিনি জানান, দোয়েল চত্বর এলাকায় ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, ঘটনাস্থলের লোকজনদের জিজ্ঞেস করে আমরা ওই ব্যক্তির নামপরিচয় জানতে পারিনি। তাই প্রযুক্তির সহায়তায় তার নামপরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD