মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

রাজধানীতে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪ ১:৪১ অপরাহ্ণ

রাজধানীর খিলগাঁও থেকে আবু সাঈদ মাতুব্বর (৩০) নামে এক রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৩০ জুন) খিলগাঁওয়ের নূরানী মসজিদ এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আবু সাঈদের গ্রামের বাড়ি মাদারীপুর সদর জেলার দক্ষিণ খাকছড়া গ্রামে।

সাঈদের চাচা জসিম মাতব্বর জানান, আমার ভাতিজা পেশায় রিকশাচালক। রোববার দুপুরের দিকে স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। এতে অভিমান করেই আবু সাইদ ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

খিলগাঁও থানা উপপরিদর্শক (এসআই) মো. সোহাগ বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি পারিবারিক কলহের জেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবুও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD