মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

ময়মনসিংহ-নেত্রকোণায় তিতাস গ্যাস সরবরাহ বন্ধ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪ ৭:৫০ পূর্বাহ্ণ

লাইনে ত্রুটির কারণে ময়মনসিংহ ও নেত্রকোণায় আবাসিক ও বাণিজ্যিকসহ সব ধরনের সংযোগে তিতাসের গ্যাস সরবরাহ অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ হয়ে গেছে।

সোমবার (২৪ জুন) রাত ১১টা থেকে ময়মনসিংহ ও নেত্রকোণা শহরের তিতাসের গ্রাহকরা গ্যাস পাচ্ছেন না। এতে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার সকালে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নারায়ণপুর গ্রামে ঢাকা-ময়মনসিংহ তিতাস গ্যাস সঞ্চালন পাইপ ক্ষতিগ্রস্ত হয়। একটি কোম্পানির ভবন নির্মাণকাজের পাইলিং করতে গেলে গ্যাস লাইনে আঘাত লাগে। এতে ছিদ্র হয়ে যায় পাইপ। ছিদ্র দিয়ে গ্যাস বের হয়ে যাওয়ায় রাত থেকে ‍দুই জেলায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।

ময়মনসিংহ তিতাস গ্যাস অফিসের ম্যানেজার (অপারেশন) হিমটন পাল বলেন, লিকেজ সারানোর জন্য আমাদের টিম সোমবার রাত থেকে চেষ্টা করছে। আমাদের নিরাপত্তার জন্য সম্পূর্ণ গ্যাস শূন্য হওয়ার পর কাজ শুরু করতে হয়। সেই নিয়ম অনুসারে আমরা কাজ করতেছি, দ্রুত সময়ের মধ্যে গ্যাস সরবরাহ করতে পারবো বলে আশা করছি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD