মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪ ৭:১৩ পূর্বাহ্ণ

কুমিল্লা সদর দক্ষিণে ট্রেনের ধাক্কায় আবদুল মমিন (৫৭) নামে একজন আওয়ামী লীগ নেতা প্রাণ হারিয়েছেন।

সোমবার (২৪ জুন) সকাল সাড়ে ৬ টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শিকারপুর রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মমিন উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং শিকারপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো আজ (সোমবার) ভোরেও রেললাইন দিয়ে শারীরিক ব্যায়ামের উদ্দেশ্যে হাঁটতে বের হন মমিন। এ সময় ওই রেলপথে চলা ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। স্থানীয়রা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সারওয়ার বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। আমরা একজন ত্যাগী আওয়ামী লীগ নেতাকে হারালাম। তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত।

এ বিষয়ে লাকসাম রেলওয়ে ক্রসিং থানার ইনচার্জ মুরাদ উল্লাহ বাহার বলেন, আমি অসুস্থ, ছুটিতে আছি। বিষয়টি শুনেছি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD