রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

মারা গেলেন ফুটবল কিংবদন্তি পেলের মা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪ ৯:৩০ am

২০২২ সালের ডিসেম্বর মাসের ২৯ তারিখ মারা গিয়েছিলেন ফুটবল কিংবদন্তি পেলে। এর প্রায় দেড় বছর পর মারা গেলেন তার মা সেলেস্তে আরান্তেস। শুক্রবার (২১ জুন) স্থানীয় এক হাসপাতালে ১০১ বছর বয়সে মারা যান তিনি।

২০২২ সালে পেলে চলে যাওয়ার খবর তিনি মারা যাওয়ার আগ পর্যন্ত জানতেন না। তিনি গত ৫ বছর ধরে আলাদা জগতে ছিলেন। ৮ দিন আগে তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

ব্রাজিল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

পেলে ফাউন্ডেশন থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আজকে আমরা সবাই মর্মাহত। সেলেস্তিনহার মৃত্যুতে আমরা শোকাহত। এই নামেই তার ছেলে তাকে ডাকতো। ডোনা সেলেস্তে একজন গর্বিত মা এবং আজীবন তাকে ভালোবাসা ও সম্মানের সহিত স্মরণ করা হবে। তবে তার মৃত্যুর কারণ জানানো হয়নি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD