মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

চট্টগ্রামে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪ ৭:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের পটিয়া আল জামিয়া আল ইসলামীয়া মাদ্রাসার (পটিয়া মাদ্রাসা) এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। তার নাম মুহাম্মদ আসাদুজ্জামান আসিফ (২০)। তিনি পঞ্চগড় জেলার পঞ্চগড় উপজেলার খারুয়া গ্রামের মো. ফজলুল হকের ছেলে।

বুধবার (১২ জুন) পটিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন তার বড় বোন রাহেনা আকতার।

জিডিতে উল্লেখ করা হয়, মো. আসাদুজ্জামান আসিফ পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসায় শর্ট কোর্স ৪র্থ বর্ষে অধ্যয়নরত আছেন। তিনি মাদ্রাসার হোস্টেল থেকে অধ্যয়ন করে আসছেন। গত ১১ জুন সন্ধ্যার সময় আসিফ মাদ্রাসা থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যায়। এরপর মাদ্রাসায় ফেরেনি, বাড়িতেও যায়নি। তার ব্যবহৃত মোবাইল নাম্বারে যোগাযোগ করলে মোবাইল বন্ধ পাওয়া যায়।

পটিয়া থানার ওসি জসীম উদ্দিন বলেন, পটিয়া মাদ্রাসার আসিফ নামে এক ছাত্র নিখোঁজ হওয়া নিয়ে তার বড় বোন থানায় জিডি করেছেন। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি। তবে এখনো নিখোঁজ ছেলেটির খোঁজ পাওয়া যায়নি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD