মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে সোয়া ২ কোটি টাকার টোল আদায়

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪ ১২:৫২ অপরাহ্ণ

ঈদ উল আজহাকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যা বাড়ছে। বিশেষ করে গরুবাহী ট্রাক ও ফলবাহী যানবাহন উত্তরবঙ্গ থেকে ঢাকায় আসছে। গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে প্রায় সোয়া দুই কোটি টাকা টোল আদায় হয়েছে।

এদিকে, রোববার (৯ জুন) বিকেল পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কোথাও যানজটের খবর পাওয়া যায়নি। স্বাভাবিক গতিতেই চলাচল করছে বিভিন্ন ধরনের গাড়ি।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ১২টা থেকে গতকাল শনিবার রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৩ হাজার ২৭৬টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে ২ কোটি ১৩ লাখ ৪৩ হাজার টাকা। টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে ১১ হাজার ২৯৮টি যানবাহন পারাপার হয়। সেখানে টোল আদায় হয়েছে ১ কোটি ৪ লাখ ২৪ হাজার ৬০০ টাকা। সিরাজগঞ্জে সেতুর পশ্চিম অংশে ১১ হাজার ৯৭৮টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৯ লাখ ১৮ হাজার ৪০০ টাকা।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, অন্য সময়ে চেয়ে মহাসড়কে পশুবাহী ও পণ্যবাহী যানবাহনের চাপ বেড়েছে। স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD