রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

কোপার আগে বড় সুখবর দিলেন আর্জেন্টিনা কোচ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩ জুন, ২০২৪ ১২:৪৩ pm

আগামী ২১ জুন মাঠে গড়াবে কোপা আমেরিকার ৪৮তম আসর। এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই কানাডার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে আলবিসেলেস্তেরা।

কোপার মিশন শুরুর আগেই আর্জেন্টাইন ভক্তদের বড় সুখবর দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। তিনি জানিয়েন, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) যতদিন চাইবে ততদিন জাতীয় দলের হয়ে কাজ করে যাবেন বিশ্বকাপজয়ী এই কোচ।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ বলেন, ‘বছরটা তেমন ভালো কাটেনি এবং আমি অনুভব করছিলাম এখানেই থেমে যাওয়ার সময়। নিজের সব প্রাণশক্তি নিয়ে আজ আমি এখানে, সত্যি বলতে কী নভেম্বরে ব্যাপারটা তেমন ছিল না। যতদিন এএফএ প্রেসিডেন্ট চাইবেন এখানে আমি থাকি, থাকব।’

এদিকে জাতীয় দলে থাকা অবস্থায় চোটে পড়েন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়েও কয়েকটি ম্যাচ খেলতে পারেননি চোটের কারণে। মেসির চোট নিয়ে স্কালোনি বলেন, ‘ভালো ব্যাপার যে মায়ামিতে সে নিয়মিত খেলছে, বিশেষ করে ইনজুরি থেকে সেরে ওঠার পর। সে ফুল ফিট আছে। আগামীকাল সে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবে।’

এর আগে গত বছরের নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলকে (১-০) হারানোর পর স্কালোনি বলেছিলেন, ‘কোচের পদ থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন। এরপর একাধিক বৈঠকের পর স্কালোনি সিদ্ধান্ত নেন, কোপা আমেরিকা পর্যন্ত কাজ চালিয়ে যাবেন।’

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD