মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

লালবাগে নারীর মরদেহ উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১ মে, ২০২৪ ৯:২৪ পূর্বাহ্ণ

রাজধানীর লালবাগে সানজিদা (২২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে লালবাগ শাহীদ নগর এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরহেদ উদ্ধার করা হয়। ডিএমপির লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব রহমান এ তথ্য জানান।

সানজিদা শরীয়তপুরের নুর ইসলামের মেয়ে। নদীতে গ্রামের বাড়ি বিলীন হয়ে যাওয়ায় তারা বাবা-মা ঢাকায় থাকেন।

ওই নারীর পরিবাবের বরাত দিয়ে এসআই রাজিব রহমান বলেন, ‘বছর খানিক আগে প্রেম করে মো. শামীম নামে এক রিকশাচালককে বিয়ে করেন সানজিদা। এর কিছু দিন পর জানতে পারেন তার স্বামী মাদকাসক্ত। শামীম ঠিকমত কাজে যায় না, নেশা করে। এ সব নিয়ে তাদের মধ্যে ঝামেলা চলছিল। শামীম বাইরে গেলে ফেরে কয়েক দিন পর। এ সব নিয়ে মাঝে-মধ্যেই তাদের মধ্যে বাগবিতণ্ডা হতো। পরে মঙ্গলবার রাত দেড়টার দিকে সবার অগোচরে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস নেন সানজিদা। স্বজনরা উদ্ধার করে বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার মৃত্যুর অন্য কোনও কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।’

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD