রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুধ ব্যবসায়ী নিহত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ ১:৩৯ অপরাহ্ণ

জয়পুরহাটের পাঁচবিবিতে বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় মাহবুব (৩৫) নামে মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ী মারা নিহত হয়েছেন। শনিবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার পাঁচিবিবি-চাঁনপাড়া সড়কের দানেজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহবুব পাঁচবিবির কুসুম্বা ইউনিয়নের জয়গার গ্রামের মৃত মজাহার আলীর ছেলে। তিনি পেশায় একজন দুধ ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে পাঁচবিবি থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, মাহবুব মোটরসাইকেলের পেছনে কয়েকটি ড্রামে দুধ নিয়ে পাঁচবিবির দিকে আসছিলেন। দানেজপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক্টরের সঙ্গে ওই মোটরসাইকেলের ধাক্কায় লাগে। এসময় সড়কে পড়ে মাথা থেঁতলে যায় মাহবুবের। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD