মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

গোলাপ শাহ মাজারের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ ১২:১০ অপরাহ্ণ

রাজধানীর গোলাপ শাহ মাজারের ফুটপাতের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর।

শনিবার বেলা সোয়া ১১টার দিকে অচেতন অবস্থায় অজ্ঞাত ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফ নেওয়াজ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, আশপাশের লোকদের জিজ্ঞেস করে আমরা ওই ব্যক্তির নাম-পরিচয় জানতে পারিনি।প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD