রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

ঈদের দিন বাংলা মদ খেয়ে তিন বন্ধুর মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪ ৯:৩৫ পূর্বাহ্ণ

নওগাঁর মান্দা উপজেলার পাকুরিয়া গ্রামে বাংলা মদ খেয়ে তিন বন্ধুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকালে এই ঘটনা ঘটে। মৃতরা হলেন- নিশাত আলী (১৭), শারিকুল ইসলাম পিন্টু (১৮) এবং আশিক হোসেন (১৮)।

তারা সবাই মান্দার উত্তরা কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, বৃহস্পতিবার বিকেলে মান্দা উপজেলার পাকুরিয়া গ্রামে বন্ধুরা মিলে বাংলা মদ পান করে। এদের মধ্যে ওই তিনজন অসুস্থ হয়ে পড়েন। এরপর নিশাত আলী ও শারিকুল ইসলাম পিন্টুকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আর আশিক হোসেন ঘটনাস্থলে মারা যান।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষাক্ত অতিরিক্ত বাংলা মদ পানে তাদের মৃত্যু হয়েছে। লাশ মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। শুক্রবার ময়নাতদন্তের জন্য তাদের লাশ নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে মান্দা থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD