রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

সিঙ্গাইরের তালেবপুরে ঈদগাহের মাটি বিক্রি অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪ ১০:৪৩ পূর্বাহ্ণ

সিঙ্গাইর, (মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের উত্তর কাংশা গ্রামের ঈদগাহের মাটি বিক্রি করার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে।

ঐ যুবলীগ নেতা নাম কহিনুর ইসলাম, তিনি তালেবপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শহেদ মেম্বারের সন্তান। তালেবপুর ইউনিয়নের চেয়ারম্যান রমজান আলীর নির্দেশেই মাটি বিক্রি হয় বলে জানা গেছে।

যানা যায়, গত বছর মাদ্রাসা, ঈদগাহ ও কবরস্থানের সংস্কারের জন্য পাশে নদী থেকে ড্রেজার দিয়ে মাটি তুলা হয়। মাদ্রাসা ও কবরস্থানে মাটি ভরাট করা হলেও মাঝ খানে ঈদগাহের মাটি ভিটি করে রাখা হয়। একবছর পর গত মঙ্গলবার (১৯ মার্চ) রাত থেকে সেই ঈদগাহের মাটি বিক্রি করছেন সততা এন্টার প্রাইজের মালিক কহিনুর ইসলাম।

আরো জানা যায়, ঈদগাহের মাটি বিক্রির বিষয়ে ঈদগাহ ও কবরস্থান কমিটি কিছুই জানেনা। নাম না বলার শর্তে কমিটির একজন বলেন, গ্রাম থেকে মাটি ভরাটের জন্য টাকা তুলা হয়েছিল।

এ বিষয়ে তালেপুর ইউনিয়নের চেয়ারম্যান রমজান আলীকে কাছে জানতে চাওয়া হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নদী থেকে মাটি তোলার সময় ড্রেজারের বিল হয় ৫ লক্ষ টাকা, কিন্তু ওই টাকা ড্রেজার ওয়ালাদের এখনো পরিশোধ করা হয়নি। তাই টাকার পরিবর্তে ওখানকার মাটি ড্রেজারের মালিককে দিয়ে দেওয়া হয়েছে।

বিষয়টি সিঙ্গাইর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পলাশ কুমার বসুকে অবগত করা হলে তাৎক্ষণিকভাবে মাটি বিক্রি না করার নির্দেশনা জারি করেন।

তিনি বলেন, ঈদগাহের মাটি বিক্রি করা যাবে না। ওই ঈদগাহে যদি মাটির প্রয়োজন না হয়, যদি মাটি বেশি হয়ে থাকে, তাহলে সেই মাটি প্রয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, অথবা ধর্মীয় কোন প্রতিষ্ঠানে বা মসজিদ মন্দিরে প্রয়োজন হলে সেখানে মাটি দেওয়া হবে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD