মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

রাজধানীতে ঢাবি ছাত্রীর আত্মহত্যা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪ ১:৪৭ অপরাহ্ণ

রাজধানীর যাত্রাবাড়ীতে সুমাইয়া আক্তার (২০) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরিবারের দাবি, পরিবারের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে সুমাইয়া।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মাতুয়াইলের মৃধাবাড়ী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

সুমাইয়ার বাবা জামাল উদ্দিন জানান, আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। মঙ্গলবার রাতে পারিবারিক বিষয়ে সে অভিমান করে নিজরুমে সিলিংফ্যানের সঙ্গে গলায় ফাঁস নেয়। পরে আমরা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ছাড়া বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD