বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন আনুশকা-বিরাট

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪ ৬:৩৩ পূর্বাহ্ণ

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে ঘর বেঁধেছেন। গত কয়েক মাস ধরে গুঞ্জন উড়ছে, দ্বিতীয় সন্তাদের মা-বাবা হতে যাচ্ছেন তারা। যদিও এ গুঞ্জনে কান দেননি এই তারকা দম্পতি।

এদিকে, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স নিশ্চিত করলেন সত্যি মা হতে যাচ্ছেন আনুশকা শর্মা। একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি।

এবি ডি ভিলিয়ার্স বলেন, ‘তার (বিরাট) দ্বিতীয় সন্তান আসছে। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে। এটি তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, অধিকাংশ মানুষের প্রথম অগ্রাধিকার তার পরিবার।’

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি বিরাট কিংবা আনুশকা শর্মা।

দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেন বিরাট-আনুশকা। আর তাদের প্রেমের সম্পর্ক গোপন রাখেন তারা। মিয়া-বিবি কেউ-ই মুখ খুলছিলেন না। সর্বশেষ ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ে করেন এই যুগল।

২০২০ সালের আগস্টে আনুশকার প্রথম সন্তানের মা হতে যাওয়ার খবর জানা যায়। এরপর বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তার বেবি বাম্পের ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। ২০২১ সালের ১১ জানুয়ারি কন্যা সন্তানের মা হন আনুশকা।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD