রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

স্বতন্ত্র প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মমতাজের সংবাদ সম্মেলনে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪ ২:০৫ অপরাহ্ণ

জসিম উদ্দিন সরকার, সিঙ্গাইর, মানিকগঞ্জ: স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহম্মেদ টুলুর(ট্রাক প্রতীক) বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সংবাদ সম্মেলনে করেছেন মানিকগঞ্জ-২ আসনের সাংসদ ও নৌকার প্রার্থী মমতাজ বেগম। বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুমের বাউল কমপ্লেক্সে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহম্মেদ টুলু কালো টাকা ও শাবান বিতরণ করে নির্বচনীয় আচারবিধি লঙ্ঘন করছেন। এদিন তিনি স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহম্মেদ টুলুর প্রার্থীতা বাতিলেও দাবি জানান।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী ইস্কান্দার, সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, হহিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, পৌর মেয়র আবু নাঈম মোঃ বাশারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD