রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

মায়ের মৃত্যুর খবরে মারা গেলেন ছেলেও

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪ ৭:২০ পূর্বাহ্ণ

তিন মাস আগে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে দেশে আসেন মো. রেজাউল করিম (৪৩)। তিনি বিদেশ থেকে আসার কয়েক দিন পর মারা যান বাবা আবুল হাশেম। গতকাল বুধবার মারা যান তাঁর মা লায়লা বেগম (৭০)। মায়ের মৃত্যুর খবর শুনে গতকাল রাতে রেজাউলের মৃত্যু হয়।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব সৈয়দবাড়ি গ্রামে এ ঘটনা ঘটেছে।

রেজাউলের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বার্ধক্যজনিত রোগে রেজাউলের মাকে গতকাল বিকেলে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান। মুঠোফোনে মায়ের মৃত্যুর খবর পেয়ে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন রেজাউল। তাঁকে রাঙ্গুনিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরিয়মনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ইসমাইল বলেন, মা-ছেলের মৃত্যুর খবরে এলাকার সবাই শোকাহত। রেজাউলের দুই মেয়ে আছে। আজ বৃহস্পতিবার মা ও ছেলের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD