রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

সাভারে ট্রাকচাপায় সাংবাদিক নিহত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩ ৬:৫৬ পূর্বাহ্ণ

সাভারে ট্রাকচাপায় কামরুজ্জামান রতন (৫০) নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। রোববার (৩১ ডিসেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত কামরুজ্জামান রতন ঢাকায় দীপ্ত টিভিতে ভিডিও এডিটর হিসেবে কর্মরত ছিলেন। সাভারের তালবাগ এলাকায় পরিবার নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন তিনি।

পুলিশ জানায়, কামরুজ্জামান রতন মোটরসাইকেল নিয়ে সাভার থেকে ঢাকায় অফিস করতেন। আজ সকালে বাসা থেকে অফিসে যাওয়ার পথে ব্যাংকটাউন এলাকায় একটি বেপরোয়া গতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সাভার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD