শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

সাতকানিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩ ৭:০৯ am

চট্টগ্রামের সাতকানিয়ায় এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ১১টার দিকে পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটে।

নিহত শাহাদাত হোসেন (৩৪) ছদাহা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। এ ঘটনায় শাহাদাত হোসেনের বড়ভাই আনোয়ার হোসেন (৪৫) আহত হয়েছেন। সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আতাউল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক ব্যবসায় বাধা দেওয়ার কারণে স্থানীয় মাদক ব্যবসায়ী চক্র দীর্ঘদিন ধরে শাহাদাত হোসেনকে হুমকি দিয়ে আসছিল। এর জেরে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র মঙ্গলবার রাতে স্থানীয় মিঠাদিঘী এলাকায় শাহাদাত হোসেনের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় ভাইকে বাঁচাতে এগিয়ে এসে হামলার শিকার হয় শাহাদাতের ভাই আনোয়ার।

স্থানীয়রা শাহাদাত ও আনোয়ারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহাদাত হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত আনোয়ার বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা দায়ের কার্যক্রম চলমান।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD