রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ৫:০০ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৯ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। পরে এটি ক্রমান্বয়ে নিম্নচাপে রূপ নিয়ে আরও শক্তি সঞ্চয় করতে পারে এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়টির নাম হতে পারে কানি।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, শীতের কাছাকাছি সময়ে বঙ্গোপসাগরে এ ধরনের নিম্নচাপ ও ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল আবহাওয়া বিরাজ করে। সমুদ্রের উষ্ণতা এবং জলবায়ুগত পরিবর্তনের প্রভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। সম্ভাব্য এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় উপকূলীয় অঞ্চলের প্রস্তুতি এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। দেশের সমুদ্রবন্দরগুলোতেও পরিস্থিতি বুঝে দূরবর্তী সতর্কসংকেত জারি করা হতে পারে বলে জানানো হয়েছে।

এর আগে আবহাওয়া অধিদপ্তর ও আন্তর্জাতিক আবহাওয়া মডেলগুলোর পর্যবেক্ষণে বঙ্গোপসাগরের এই গতিপ্রকৃতি লক্ষ্য করা গেছে। উপকূলীয় এলাকার সাধারণ মানুষ ও জেলেদের সাগরে সাবধানে চলাচল করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। প্রশাসনের পক্ষ থেকেও সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে যাতে যে কোনো পরিস্থিতি দ্রুত সামাল দেওয়া যায়।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD