গত তিন দশকে দেশের শিক্ষাব্যবস্থার প্রসারে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। প্রাথমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষা সমাপ্তির হার বৃদ্ধি, ঝরে পড়া কমানো, জেন্ডার সমতা প্রতিষ্ঠা এবং কারিগরি শিক্ষার বিস্তারে দেশটি বড় সাফল্য দেখিয়েছে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে প্রাথমিকে শিক্ষা সমাপ্তির হার বেড়ে ৯০ শতাংশে উন্নীত হয়েছে, যা দেশের সামগ্রিক মানবসম্পদ উন্নয়নে একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, বিগত বছরগুলোতে শিক্ষাখটে বাজেট বরাদ্দ বৃদ্ধি এবং সরকারের সময়োপযোগী বিভিন্ন পদক্ষেপের ফলে এই সফলতা অর্জন সম্ভব হয়েছে। অতীতে বিভিন্ন সরকারের আমলে শিক্ষানীতিতে নানা ত্রুটি থাকলেও বর্তমান সময়ে প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের টিকিয়ে রাখতে উপবৃত্তি প্রদান ও মিড-ডে মিলের মতো কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দীর্ঘমেয়াদী জনবিরোধী নীতির কারণে দেশের শিক্ষাখাত একসময় চরম বৈষম্যের শিকার হয়েছিল এবং সে সময় শিক্ষার প্রকৃত মানোন্নয়ন বাধাগ্রস্ত হয়েছিল। তবে বর্তমানে শিক্ষা খাতের এই ইতিবাচক অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে হলে কেবল হার বৃদ্ধি করলেই চলবে না, বরং শিক্ষার গুণগত মান নিশ্চিত করার ওপরও সর্বোচ্চ জোর দিতে হবে।
শিক্ষাবিদরা মনে করেন, কেবল প্রাথমিক স্তর নয়, বরং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়েও ঝরে পড়ার হার রোধ করতে হবে। বর্তমান সময়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপ্তির হার কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করতে এবং কারিগরি শিক্ষাকে আরও বেশি কর্মমুখী করতে নতুন পরিকল্পনা গ্রহণ করা জরুরি। দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন এখন সময়ের দাবি। সংশ্লিষ্টরা আশাবাদী যে, সঠিক মনিটরিং এবং পজিটিভ পলিসির মাধ্যমে দেশের শিক্ষাক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জগুলো অচিরেই কাটিয়ে ওঠা সম্ভব হবে।
আরববাংলা টিভি