বিদেশে অবস্থানরত নিষিদ্ধ ছাত্রলীগের নেতাদের দেশে ফিরে আসার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের মোহন নামের এক কর্মী। তার অভিযোগ, মূলত সুবিধাবাদী ও পলাতক চরিত্রের কারণেই দলের দুর্দিনে সাধারণ কর্মীরা রাজপথে মার খাচ্ছে, অথচ কেন্দ্রীয় নেতারা নিরাপদে বিদেশে অবস্থান করছেন। এই পরিস্থিতিতে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে তীব্র হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গণমাধ্যমকে জানান যে, আওয়ামী লীগ যখন দীর্ঘদিন ক্ষমতার মসনদে আসীন ছিল, তখন দলের নেতারা বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করলেও আজ সংকটময় সময়ে তারা দেশ ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। ফেসবুক লাইভে ওই কর্মী আরও বলেন, তোরা ডিসেম্বরে আয়, নেত্রী ঢুকবে না—এমন মন্তব্য করে তিনি পলাতক কেন্দ্রীয় নেতাদের সাহসিকতা নিয়ে প্রশ্ন তোলেন। তার মতে, স্বৈরাচারী শেখ হাসিনা কিংবা শীর্ষ নেতাদের পতনের পর থেকেই মাঠের কর্মীরা মামলার বোঝা নিয়ে মানবেতর জীবনযাপন করছে, অথচ তথাকথিত প্রভাবশালী নেতারা বিদেশে বসে নানা রকম নির্দেশনা দিচ্ছেন যা কোনো কাজেই আসছে না।
বিশ্লেষকদের মতে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের বিভিন্ন প্রান্তে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগসহ তাদের অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও হতাশা চরমে পৌঁছেছে। এই ধরনের অনলাইন লাইভ ও ভার্চুয়াল ক্ষোভ প্রকাশ কেবল দলের অভ্যন্তরীণ আস্থার সংকটকেই ফুটিয়ে তোলে না, বরং তৃণমূল ও শীর্ষ নেতৃত্বের মধ্যকার দূরত্বকে আরও বাড়িয়ে দিচ্ছে। নোয়াখালীর এই ঘটনার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
আরববাংলা টিভি