শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন

বিপ্লবের বিতর্কিত অডিও ফাঁস

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ১১:০৮ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের সাবেক আলোচিত মেয়র প্রয়াত আবু তাহেরের ছেলে আফতাব উদ্দিন বিপ্লবের একটি কল রেকর্ডিং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এই অডিও ক্লিপটি প্রকাশের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ফাঁস হওয়া ওই ফোনালাপে তাকে অত্যন্ত উসকানিমূলক ও আক্রমণাত্মক ভাষায় কথা বলতে শোনা যায়। এতে তাকে বলতে শোনা যায়, গেরিলা হোলাইন রাখবি, হেগুনের কাম অইবো শুধু বিএনপি-জামায়াতের মেইন মেইন গোটা দশেক মারি হালাইবো।

শুক্রবার সকালে নিষিদ্ধ ছাত্রলীগ এবং মূলত কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কার্যক্রম নিয়ে এমন মন্তব্য আসার পর থেকেই সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এ ধরনের বক্তব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলার হুমকি দেওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য যে, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে স্থানীয় পর্যায়ে বিভিন্ন প্রভাবশালী পরিবারের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে বহুবার আলোচনা-সমালোচনা হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পটপরিবর্তনের পরও এ ধরনের উসকানিমূলক অডিও বার্তা ফাঁসের ঘটনা প্রমাণ করে যে, দুষ্কৃতকারীরা এখনো দেশের শান্তি বিনষ্ট করার পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। এই ঘটনার পর স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্টরা।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD