শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

মার্কিন বিমানবাহিনীর ক্লাউড নেটওয়ার্কে সাইবার হানা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ৯:০৯ অপরাহ্ণ

মার্কিন বিমানবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ক্লাউড ওয়ান-এ বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। এই অনভিপ্রেত ঘটনার ফলে দেশটির সামরিক বাহিনীর বিপুল পরিমাণ সংবেদনশীল তথ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে জানান।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, হ্যাকারদের টার্গেটে থাকা এসব সুরক্ষিত তথ্যের মধ্যে রয়েছে গোপনীয় সামরিক কৌশল, উচ্চপদস্থ কর্মকর্তা ও সাধারণ কর্মচারীদের ব্যক্তিগত বিস্তারিত তথ্য, বেতন-ভাতার বিবরণী, রসদ সরবরাহ সংক্রান্ত নথি এবং বিভিন্ন আধুনিক সামরিক সরঞ্জাম ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ ফাইল।

যুক্তরাষ্ট্রের সামরিক দফতর পেন্টাগন এই সাইবার হামলার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। কীভাবে এই সুরক্ষিত নেটওয়ার্কে হ্যাকাররা অনুপ্রবেশ করল এবং কী পরিমাণ তথ্য তারা চুরি বা নষ্ট করতে পেরেছে, তা নির্ধারণের জন্য ইতিমধ্যে দেশটির সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা কাজ শুরু করে দিয়েছেন। এই ঘটনায় মার্কিন বিমানবাহিনীর সাইবার নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD