শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন

ডিসেম্বরে হত্যা তালিকায় আমার নাম আছে: ব্যারিস্টার ফুয়াদ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ১১:১১ অপরাহ্ণ

আগামী ডিসেম্বরে হত্যার শিকার হতে পারেন—এমন ব্যক্তিদের তালিকায় নিজের নাম রয়েছে বলে দাবি করেছেন আমার বাংলাদেশ পার্টির এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে দেশের স্বার্থে এবং জনগণের অধিকার আদায়ের পক্ষে কথা বলার কারণে দেশি-বিদেশি বিভিন্ন চক্রান্তকারী মহলের টার্গেটে পরিণত হয়েছেন তিনি।

ব্যারিস্টার ফুয়াদ আরও উল্লেখ করেন যে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি বিশেষ মহল অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পরও তাদের দোসররা বসে নেই। বিশেষ করে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ মিলে দেশের বিভিন্ন স্থানে নানা ধরনের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।

তিনি বলেন, এই ধরনের হুমকি-ধমকি দিয়ে জনগণের কণ্ঠরোধ করা যাবে না। অতীতেও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে জনগণ যেভাবে রুখে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও যেকোনো চক্রান্ত ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে আরও সতর্ক থাকার এবং সাধারণ রাজনৈতিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD