মৌলভীবাজারের কুলাউড়ায় একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। সৌদি প্রবাসী সাইদুল ইসলাম রিজনের স্ত্রী তিনি। একসঙ্গে চার কন্যাসন্তানের আগমনে তাদের পরিবার ও পুরো এলাকায় আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। সন্তান ও প্রসূতি উভয়েই সুস্থ আছেন বলে চিকিৎসক সূত্রে জানা গেছে।
পরিবার ও এলাকাসূত্রে জানা গেছে, কুলাউড়া উপজেলার দক্ষিণ হিংগাজিয়া গ্রামের সৌদি প্রবাসী সাইদুল ইসলাম রিজনের বাড়িতে এই খুশির হাওয়া বইছে। দীর্ঘদিন পর একসঙ্গে চার নবজাতকের জন্ম হওয়ায় দেখতে স্বজন ও প্রতিবেশীরা হাসপাতালে ভিড় করছেন। চিকিৎসকরা নবজাতকদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
এ ধরনের বিরল ঘটনায় স্থানীয় সমাজ ও চিকিৎসক মহলে বেশ কৌতূহল ও আনন্দের সৃষ্টি হয়েছে। প্রবাসীর পরিবারে এমন আনন্দের মুহূর্তে এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও শুভেচ্ছা জানাতে ছুটে গেছেন। পরিবারের পক্ষ থেকে নবজাতক ও মায়ের সুস্বাস্থ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
আরববাংলা টিভি