শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

বিমসটেক অ্যাথলেটিকসে ১০ পদক জিতেছে বাংলাদেশ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ৯:১০ অপরাহ্ণ

বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস মিটে দারুণ নৈপুণ্য প্রদর্শন করে মোট ১০টি পদক জিতেছে বাংলাদেশ। এই প্রতিযোগিতায় বাংলাদেশ দল দুটি রৌপ্য ও আটটি ব্রোঞ্জ পদক অর্জনের গৌরব অর্জন করেছে। দেশের অ্যাথলেটদের এই সাফল্যে ক্রীড়াঙ্গনে আনন্দের জোয়ার বইছে।

আজ প্রতিযোগিতার তৃতীয় দিনে শটপুট ইভেন্টে দেশের হয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন জাকিয়া সুলতানা। একই দিনে নারীদের ২০০ মিটার স্প্রিন্ট ইভেন্টে অংশ নিয়ে ব্রোঞ্জ পদক নিজের করে নেন সুমাইয়া দেওয়ান। এছাড়া জ্যাভলিন থ্রো পুরুষ প্রতিযোগিতাতেও ব্রোঞ্জ পদক এসেছে বাংলাদেশের ঝুলিতে।

তরুণ অ্যাথলেটদের এই আন্তর্জাতিক সাফল্য ভবিষ্যৎ ক্রীড়া ময়দানে দেশের অবস্থান আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। প্রতিযোগিতার বাকি ইভেন্টগুলোতেও দেশের খেলোয়াড়রা নিজেদের সেরাটা দিয়ে লড়ে যাচ্ছেন এবং সার্বিক প্রস্তুতি নিয়ে গণমাধ্যমকে জানিয়েছেন কোচিং স্টাফরা।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD