আগামী ডিসেম্বরে কার্যকরভাবে নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনকে কেন্দ্র করে লালমনিরহাট সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার সীমান্ত এলাকাগুলোতে টহল ও নজরদারি বাড়ানোর পাশাপাশি চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রমও কড়া করা হয়েছে।
সীমান্তবর্তী এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক দিন ধরে বিভিন্ন মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে স্বৈরাচারী শেখ হাসিনা সীমান্ত পেরিয়ে বা অন্য কোনো উপায়ে দেশে ফেরার চেষ্টা করতে পারেন। এই গুঞ্জনের প্রেক্ষাপটে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি টহল জোরদার করেছে। লালমনিরহাট ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং সীমান্ত নিরাপত্তা রক্ষায় তারা সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছেন।
গোয়েন্দা সূত্র ও গণমাধ্যমকে জানান, সীমান্ত এলাকার প্রতিটি পয়েন্টে কঠোর নজরদারি রাখা হচ্ছে যাতে কোনো দুষ্কৃতকারী বা নিষিদ্ধ সংগঠনের কেউ বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ না পায়। বিজিবির পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও গোয়েন্দা নজরদারি বাড়িয়ে দিয়েছে।
আরববাংলা টিভি