শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

বিহারের বিধायকের মেয়ের বিয়েতে চার লাখ অতিথি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ৪:৫৭ অপরাহ্ণ

ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানির ছেলের বিয়ের জাঁকজমককে টেক্কা দেওয়ার চেষ্টা করেছেন দেশটির সবচেয়ে দরিদ্র রাজ্য বিহারের এক প্রভাবশালী বিধায়ক। নিজের মেয়ের বিয়েতে প্রায় চার লাখ অতিথির বিশাল আপ্যায়নের আয়োজন করে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন তিনি। এই রাজকীয় আয়োজন নিয়ে এখন ভারতের রাজনৈতিক ও সামাজিক মহলে চলছে নানা আলোচনা।

গণমাধ্যমকে জানান স্থানীয় সূত্রগুলো, এই বিয়েতে কেবল অতিথি সমাগমই বেশি ছিল না, রান্নাবান্না ও খাবারের আয়োজনেও রাখা হয়েছিল বিশাল বহর। বিয়েতে খাবার তৈরির জন্য প্রায় ৫০০ জন অভিজ্ঞ রাঁধুনি বা শেফ নিয়োগ করা হয়েছিল, যারা দিনরাত কাজ করে অতিথিদের জন্য হরেক পদের সুস্বাদু খাবার প্রস্তুত করেন। বিশাল এই কর্মযজ্ঞ সামাল দিতে স্থানীয় প্রশাসন ও আয়োজকদের বেশ বেগ পেতে হয়।

সাধারণত ভারতের আম্বানি বা আদানিদের মতো ধনকুবেরদের ক্ষেত্রেই এমন রাজকীয় বিয়ের আয়োজন দেখা যায়। তবে বিহারের মতো একটি তুলনামূলক অনুন্নত রাজ্যের এক জনপ্রতিনিধির মেয়ের বিয়েতে এমন এলাহি কাণ্ড সাধারণ মানুষের মধ্যেও দারুণ কৌতূহলের সৃষ্টি করেছে। অনেকেই প্রশ্ন তুলছেন এত বিপুল পরিমাণ অর্থের উৎস কোথায়, আবার অনেকে এই জাঁকজমকপূর্ণ আয়োজনকে নিছক ক্ষমতা প্রদর্শনের মাধ্যম হিসেবে দেখছেন।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD