শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

শনিবার রাজশাহী আসছেন মিজানুর রহমান আজহারী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ২:৪৯ অপরাহ্ণ

প্রথমবারের মতো উত্তরবঙ্গের ঐতিহাসিক শহর রাজশাহীতে তাফসির মাহফিলে বয়ান দিতে আসছেন দেশের অন্যতম জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। তার এই আগমনকে কেন্দ্র করে রাজশাহীজুড়ে ধর্মপ্রাণ মুসলমান ও সাধারণ মানুষের মধ্যে এক অভূতপূর্ব উৎসাহ-উদ্দীপনা ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আয়োজক কমিটি জানিয়েছে, এই বিশাল ধর্মীয় আয়োজনকে সফল করতে সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।

সাংবাদিকদের বলেছেন আয়োজক কমিটির দায়িত্বশীল ব্যক্তিরা, এই ঐতিহাসিক তাফসির মাহফিলে প্রায় ১০ লাখের অধিক মানুষের বিশাল সমাগম হতে পারে বলে তারা জোরালো প্রত্যাশা করছেন। এত বড় জনস্রোত এবং বিপুল সংখ্যক মানুষের সমাল সামাল দেওয়া একটি বড় চ্যালেঞ্জ হলেও তা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রশাসনিক ও লজিস্টিক প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিশাল এই জনসমাগম শৃঙ্খলাবদ্ধভাবে পরিচালনা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রাখা হয়েছে প্রায় ২৫ হাজার প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক। মাঠের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে তারা তৎপর থাকবেন। দেশের বর্তমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে এ ধরনের ধর্মীয় ও আধ্যাত্মিক আয়োজন মানুষের মাঝে নৈতিকতা ও মূল্যবোধ গঠনে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাহফিলের সার্বিক নিরাপত্তা এবং সুন্দর পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে বলে আয়োজকরা গণমাধ্যমকে জানান।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD