শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

নতুন পে স্কেলে এমপিও শিক্ষকদের বেতন নিয়ে অনিশ্চয়তা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ৪:০৫ অপরাহ্ণ

নতুন পে স্কেল অনুযায়ী বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দিতে অতিরিক্ত ৬ হাজার ৮০০ কোটি টাকার বেশি প্রয়োজনের হিসাব তৈরি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তবে এই বিশাল অংকের অর্থ বরাদ্দ পাওয়া নিয়ে দেখা দিয়েছে তীব্র অনিশ্চয়তা। শিক্ষক সমাজ দীর্ঘদিন ধরে বৈষম্য দূর করার দাবি জানিয়ে আসলেও এই আর্থিক জটিলতার কারণে নতুন পে স্কেলের সুফল পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

শিক্ষা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের শিক্ষা ব্যবস্থার একটি বিশাল অংশ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ওপর নির্ভরশীল। তাদের নিয়মিত বেতন-ভাতা প্রদানে সরকারের বাজেট বরাদ্দের পরিমাণ বাড়ানোর বিকল্প নেই। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এই অতিরিক্ত অর্থ ছাড় করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট পাঠানো প্রতিবেদনে এ বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

অন্যদিকে, বিগত সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে নানা বৈষম্য ও অনিয়মের অভিযোগ উঠেছিল। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষা খাতের আমূল পরিবর্তন প্রত্যাশা করছেন শিক্ষকরা। তবে বাজেটের সীমাবদ্ধতার কারণে শিক্ষক ও কর্মচারীদের দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়ন কিছুটা দীর্ঘসূত্রতার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নের জন্য শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কার্যকর পদক্ষেপের মাধ্যমে এই আর্থিক সংকট নিরসন না হলে শিক্ষক সমাজের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়তে পারে। মাউশি ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় যৌথভাবে বিষয়টি নিয়ে পর্যালোচনা করছে এবং দ্রুত একটি বাস্তবসম্মত সমাধানের পথ খোঁজার চেষ্টা চলছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD