বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

মার্কিন হামলার জবাবে প্রস্তুত ইরাকের সশস্ত্র গোষ্ঠী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১:১০ অপরাহ্ণ

ইরানের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে কোনো ধরনের সামরিক হামলা চালালে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে কঠোর পাল্টা আঘাত হানার পূর্ণ প্রস্তুতি নিচ্ছে ইরান-সমর্থিত ইরাকের প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠীগুলো। স্থানীয় গণমাধ্যমকে জানান এই তথ্য।

নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট একাধিক কূটনৈতিক ও নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমকে জানানো হয় যে, আঞ্চলিক ভূরাজনীতিতে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা যদি তেহরানের বিরুদ্ধে নতুন কোনো আগ্রাসন চালায়, তবে তার দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে প্রতিরোধ অক্ষের অংশীদার এই গোষ্ঠীগুলো।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। যেকোনো মুহূর্তে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। বিশেষ করে ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলোর এমন হুঙ্কার মার্কিন সামরিক কৌশল ও নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD