প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে প্রজন্ম পুষ্টিগত দিক থেকে শক্তিশালী, তাদের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়। তাই প্রাণিসম্পদ খাতকে আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বর্তমান সরকারের দূরদর্শী নেতৃত্বে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে এবং গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে এই খাতের উন্নয়ন অত্যন্ত জরুরি বলে তিনি মন্তব্য করেন।
গণমাধ্যমকে জানান, সরকারের পক্ষ থেকে খামারিদের আধুনিক প্রযুক্তি সহায়তা, কম সুদে ঋণ এবং ভেটেরিনারি সেবার মান বাড়ানোর নানা উদ্যোগ নেওয়া হয়েছে। অতীতে বিভিন্ন সময় এই খাতের উন্নয়নে নানামুখী পরিকল্পনা নেওয়া হলেও দীর্ঘমেয়াদী ও টেকসই বাস্তবায়নের অভাবে কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। তবে বর্তমান প্রশাসন প্রতিটি স্তরে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করে প্রাণিসম্পদ খাতের বৈপ্লবিক পরিবর্তনে কাজ করে যাচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করেন, পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি বেকারত্ব দূরীকরণ এবং নারী ক্ষমতায়নে প্রাণিসম্পদ খাতের ভূমিকা অপরিসীম। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সময়োপযোগী নির্দেশনা বাস্তবায়িত হলে দেশের আমিষের চাহিদা মিটিয়ে আন্তর্জাতিক বাজারেও মাংস, দুধ এবং ডিম রপ্তানির পথ সুগম হবে। সরকার দেশের প্রতিটি জনপদে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য পৌঁছে দিতে বদ্ধপরিকর, যা একটি সুস্থ ও মেধাভিত্তিক জাতি গঠনে সবচেয়ে বড় ভূমিকা রাখবে।
আরববাংলা টিভি