ভাড়া অপরিবর্তিত রাখার বা রেন্ট ফ্রিজ বিষয়ে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির ঐতিহাসিক সিদ্ধান্ত অবশেষে বহাল রেখেছে নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্ট। একই সঙ্গে এই যুগান্তকারী সিদ্ধান্তের বিরুদ্ধে বাড়ির মালিকদের একটি প্রভাবশালী গোষ্ঠীর করা আইনি আবেদন আদালত সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছেন। আদালতের এই ঐতিহাসিক রায়ের ফলে নিউ ইয়র্ক শহরের প্রায় অর্ধেক ভাড়াবাড়ির ক্ষেত্রে ভাড়া বাড়ছে না, যা সাধারণ শ্রমজীবী ও নিম্নবিত্ত মানুষের জন্য স্বস্তির নিঃশ্বাস নিয়ে এসেছে।
নিউ ইয়র্ক সিটির আবাসন সংকটের এই সময়ে মেয়রের এই পদক্ষেপে সাধারণ মানুষ অত্যন্ত খুশি। এর মাধ্যমে একদিকে যেমন নগরবাসীর জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে, অন্যদিকে বাড়ি মালিকদের অতিরিক্ত মুনাফা অর্জনের প্রবণতাও কিছুটা আইনি বাঁধাধরার মধ্যে পড়বে। আদালত সূত্রে সাংবাদিকদের জানান হয়েছে যে, আইনি সব প্রক্রিয়া পর্যালোচনা করেই এই রায় দেওয়া হয়েছে।
আরববাংলা টিভি