মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? কিংবদন্তি শিল্পী ও গীতিকার ভূপেন হাজারিকার কালজয়ী সেই গানকেই বাস্তবে রূপ দিয়ে এক অনন্য আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশালের এক স্কুলশিক্ষিকা। স্বামীর প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতার এক চরম পরাকাষ্ঠা দেখিয়ে তিনি নিজের শরীর থেকে একটি কিডনি কেটে দান করেছেন তার প্রিয় স্বামীর জীবন বাঁচানোর জন্য।
প্রাপ্ত তথ্যানুযায়ী, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন ওই স্কুলশিক্ষিকার স্বামী। শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা জানান, তার জীবন বাঁচানোর একমাত্র পথ দ্রুত কিডনি প্রতিস্থাপন। প্রিয় মানুষটিকে তিলে তিলে মৃত্যুর মুখে এগিয়ে যেতে দেখে কোনো দ্বিধা করেননি স্ত্রী মন্দিরা রানী পাল। চিকিৎসকদের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে তিনি নিজেই তার স্বামীর শরীরে একটি কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন।
চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় সফল এই অস্ত্রোপচারের মাধ্যমে স্বামী এখন সুস্থতার পথে রয়েছেন এবং মন্দিরা রানী পালও সুস্থ আছেন বলে চিকিৎসকরা গণমাধ্যমকে জানান। দাম্পত্য জীবনের এই চরম সংকটে স্ত্রীর এমন অসামান্য আত্মত্যাগ ও ভালোবাসা কেবল একটি পরিবারকেই রক্ষা করেনি, বরং সমাজের মানুষের হৃদয়ে এক গভীর রেখাপাত করেছে। আত্মত্যাগের এই ঘটনাটি এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে এবং মানবিকতার এক উজ্জ্বল উপাখ্যান হিসেবে স্থান করে নিয়েছে।
আরববাংলা টিভি