মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

চাঁদপুরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ৩:০৯ অপরাহ্ণ

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মেহেদী (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৫টার দিকে চাঁদপুর শহরের দর্জিঘাট এলাকার পূর্ব পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী পেশায় একটি বেকারির শ্রমিক ছিলেন বলে জানা গেছে। প্রত্যুষে কর্মস্থলে যাওয়ার সময় রেললাইন পারাপারের সময় অসাবধানতাবশত ট্রেন চলে আসায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনটি দর্জিঘাট এলাকা অতিক্রম করার সময় ওই যুবক ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তারা নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হবে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD