রেলে নিয়োগ এবং পদোন্নতিতে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। কার্যকর নিষিদ্ধ আওয়ামী সরকারের আমলে তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এই চক্রের নাম দিয়েছিলেন কালো বিড়াল। এর কয়েক দিনের মধ্যেই নিয়োগে ঘুসবাণিজ্যের ৭৫ লাখ টাকাসহ গ্রেপ্তার হন তারই ব্যক্তিগত সচিব ওমর ফারুক তালুকদার। ওই টাকা তিনি রেলওয়ে পূর্বাঞ্চলের সাথে যুক্ত থেকে বিভিন্ন অনিয়মের মাধ্যমে সংগ্রহ করেছিলেন বলে তদন্তে উঠে আসে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত এই দুর্নীতি মামলার রায় ঘোষণা করেছেন। রায়ে অভিযুক্তদের দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, রেল খাতের মতো গুরুত্বপূর্ণ একটি জনসেবামূলক প্রতিষ্ঠানে এমন দুর্নীতি দেশের অর্থনীতিকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে রাষ্ট্রীয় প্রতিটি প্রতিষ্ঠানে এ ধরনের সিন্ডিকেট গড়ে উঠেছিল, যা সাধারণ মানুষের অধিকার হরণ করেছিল। তৎকালীন সময়ে এই ঘটনার পর দেশজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয় এবং রেলের নিয়োগ প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন ওঠে। আজকের এই রায় ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি ছোট হলেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধে কঠোর নজরদারির পাশাপাশি প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।
আরববাংলা টিভি