রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

আওয়ামী লীগ সন্ত্রাসী দলে পরিণত হয়েছে: শামা ওবায়েদ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ১১:১৬ অপরাহ্ণ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম এমপি বলেছেন, কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। এটি বাংলাদেশের রাজনীতি এবং সামগ্রিক অগ্রগতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করতে এই দলটি দীর্ঘদিন ধরে নানা ষড়যন্ত্র চালিয়ে আসছিল বলেও মন্তব্য করেন তিনি।

রোববার সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয়বাংলা বিশ্বরোড মোড়ে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামা ওবায়েদ আরও উল্লেখ করেন যে, অতীতে দেশের সাধারণ মানুষের ওপর নানা ধরণের নিপীড়ন চালিয়ে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক অস্তিত্ব সম্পূর্ণ হারিয়ে ফেলেছে। বর্তমানে তারা দেশের বিরুদ্ধে বিভিন্ন মহলে চক্রান্তে লিপ্ত রয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং যেকোনো ধরনের অপতৎপরতা রুখে দিতে দলীয় নেতাকর্মীদের সবসময় সজাগ থাকার আহ্বান জানান।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD