রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

বিএনপি করলে আওয়ামী লীগের ভাষায় কথা বলা চলবে না: স্বপন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৯:০২ অপরাহ্ণ

দলের ভেতরে কোনো ধরনের বিভেদ বা অনৈক্য সৃষ্টি না করে সকল স্তরের নেতাকর্মীদের একযোগে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং মন্ত্রী মর্যাদার এমপি জহির উদ্দিন স্বপন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে, জাতীয়তাবাদী দল বিএনপি করতে হলে রাজনৈতিক আদর্শ ও শিষ্টাচার বজায় রেখেই কথা বলতে হবে।

একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর বার্তা দেন। জহির উদ্দিন স্বপন বলেন, দল করবেন বিএনপি, আর কথাবার্তা বলবেন কার্যতম নিষিদ্ধ আওয়ামী লীগের সুরে—এমন দ্বিমুখী নীতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনার ওপর জোর দিয়ে তিনি বলেন, অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বিরোধী দলের ওপর যেসব দমনপীড়ন চালানো হয়েছিল, তা থেকে শিক্ষা নিয়ে নেতাকর্মীদের আরও দায়িত্বশীল ও পরিপক্ব হতে হবে।

এ সময় তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি উল্লেখ করেন, দীর্ঘ আন্দোলন ও ত্যাগের পর অর্জিত এই রাজনৈতিক মুক্তিতে কোনো ধরনের বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশ যখন গণতান্ত্রিক অগ্রযাত্রায় এগিয়ে চলেছে, তখন দলের ভেতর থেকে কোনো ষড়যন্ত্র বা বিভ্রান্তি তৈরির চেষ্টা সফল হতে দেওয়া হবে না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ ও তাদের অন্যান্য সহযোগী সংগঠনগুলোর দোসররা নানাভাবে ষড়যন্ত্রের জাল বিস্তার করার চেষ্টা করছে। এ বিষয়ে দেশের সাধারণ জনগণ এবং দলীয় নেতাকর্মীদের সবসময় সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD