শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

তারেক রহমানের জন্মদিনে পথশিশুদের মাঝে খাবার বিতরণ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৯:৩২ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর শ্যামলীতে দুস্থ, অসহায় ও পথশিশুদের মধ্যে খাবার বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মানবাধিকারবিষয়ক সম্পাদক মোক্তাদির হোসেন তরু। রাজধানীর শ্যামলীতে শুক্রবার রাতে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই মানবিক কর্মসূচি পালন করেন সাবেক এই ছাত্রনেতা। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় দেশের সাধারণ মানুষ, অবহেলিত জনগোষ্টি এবং প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাঁর জন্মদিনে কেক কাটা বা আড়ম্বরপূর্ণ আয়োজনের চেয়ে দুস্থ ও পথশিশুদের মুখে হাসি ফোটানোই বড় কাজ বলে উল্লেখ করেন স্বেচ্ছাসেবক দল নেতারা। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা দমন-পীড়ন, খুন, গুম ও আয়নাঘরের মতো বিভীষিকাময় রাজত্ব এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনের দীর্ঘ পথপরিক্রমায় দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় অবিরাম সংগ্রাম করে গেছেন তারেক রহমান। তাঁর সুযোগ্য নেতৃত্বে আজ দেশে জনগণের গণতান্ত্রিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। দেশবাসীকে একটি কল্যাণমুখী ও বৈষম্যহীন রাষ্ট্রে উপহার দিতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত শিশুদের মাঝে খাবার বিতরণকালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দল ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD