শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

সহিংসতা রুখতে জুলাই সনদ বাস্তবায়নের দাবি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৮:৪০ অপরাহ্ণ

দেশবিরোধী ষড়যন্ত্র ও সহিংসতার বিরুদ্ধে জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন এগ্রিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশের নেতারা।

শনিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই দাবি জানানো হয়। ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা নানা ধরনের দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, ছাত্র-জনতার রক্তস্নাত অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত বিজয়কে নস্যাৎ করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা আরও বলেন, বর্তমান গণতান্ত্রিক অগ্রযাত্রাকে টিকিয়ে রাখতে এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সময়ের দাবি। একই সঙ্গে কার্যকরভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগসহ তাদের সব দোসরদের চক্রান্তের বিরুদ্ধে দেশের পেশাজীবী সমাজকে সর্বদা সতর্ক থাকার আহ্বান জানান তারা।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD