শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

লাকসামে নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতা গ্রেপ্তার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ১২:৫৯ পূর্বাহ্ণ

কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের অন্যতম অঙ্গসংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের ভোলা জেলার লালমোহন উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান নাঈমসহ চারজনকে গ্রেপ্তার করেছে কুমিল্লার লাকসাম থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে লাকসাম রেলওয়ে জংশন এলাকা থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান নাঈমসহ চারজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়।

উল্লেখ্য, দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সময় নানা অপকর্মের সাথে জড়িত অপরাধীদের ধরতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্টরা গণমাধ্যমকে জানান।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD