শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ১০:০০ অপরাহ্ণ

ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে শহরটির গুরুত্বপূর্ণ তিনটি সেতুতে আঘাত হেনেছে রুশ ক্ষেপণাস্ত্র। হামলায় কিয়েভে ছয়জনসহ অন্তত আটজন নিহত হয়েছেন। ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং এর আশপাশের এলাকায় এটি অন্যতম বড় ও ধ্বংসাত্মক হামলার ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে।

স্থানীয় গণমাধ্যমকে দেওয়া তথ্যে ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রুশ বাহিনী অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই আক্রমণ পরিচালনা করেছে। কিয়েভের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হলেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো সরাসরি আঘাত হানে। এর ফলে শহরের যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয় এবং বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক কৌশলগত ধাক্কা ও সামরিক পালটাপাকড় এর প্রতিশোধ হিসেবেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই আক্রমণ জোরদার করেছেন। কিয়েভ প্রশাসনের পক্ষ থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দাবি জানানো হয়েছে, যাতে সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছেন এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD