শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

নাটক সাজানো আ.লীগের পুরোনো অভ্যাস: ফুয়াদ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৯:৩৪ অপরাহ্ণ

ডেটলাইন দিয়ে রাজনৈতিক নাটক সাজানো কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের পুরোনো অভ্যাস বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, অতীতেও এই রাজনৈতিক দলটি নানা ধরনের ষড়যন্ত্র ও অপতৎপরতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়েছে।

কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের চলমান অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আজ রাজধানীর বিজয়নগরের বিজয়-৭১ চত্বরে এবি পার্টি আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই মন্তব্য করেন। এ সময় দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে সন্ত্রাস ও নৈরাজ্যের তীব্র নিন্দা জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর বিজয়নগর ও এর আশেপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের শেষ পর্যায়ে নেতারা দেশবাসীর প্রতি আহ্বান জানান যেন যেকোনো ধরনের রাজনৈতিক উসকানি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক দৃষ্টি রাখা হয় এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমুন্নত রাখতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করেন।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD