শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

আফগানিস্তানের ইতিহাস ও বৈচিত্র্য

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৬:৩৭ অপরাহ্ণ

দক্ষিণ ও মধ্য এশিয়ার সংযোগস্থলে অবস্থিত আফগানিস্তান ভৌগোলিক অবস্থান, প্রাচীন বাণিজ্যপথ, সাম্রাজ্যের উত্থান-পতন এবং বহুজাতিক সমাজের কারণে ইতিহাসজুড়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক জনপদ হিসেবে পরিচিত। সুউচ্চ হিন্দুকুশ পর্বতমালা, বিস্তীর্ণ শুষ্ক অঞ্চল, উর্বর উপত্যকা ও প্রাচীন নগরগুলোর এই দেশটি একদিকে যেমন নানা সভ্যতার মিলনস্থল, অন্যদিকে বিভিন্ন পরাশক্তির আগ্রাসন ও সংঘাতের সাক্ষী.

ঐতিহাসিক পর্যালোচনায় দেখা যায়, প্রাচীন Silk Route বা রেশমপথের কেন্দ্রবিন্দু হওয়ায় আফগানিস্তান বিভিন্ন সংস্কৃতির মেলবন্ধনে পরিণত হয়েছিল। পারসিক, গ্রিক, কুশাণ, মঙ্গোল এবং পরবর্তীতে বিভিন্ন ইসলামিক সাম্রাজ্যের পদচারণায় মুখরিত ছিল এই জনপদ। এখানকার জাতিসত্তার বৈচিত্র্যও বেশ লক্ষ্যণীয়। পশতুন, তাজিক, হাজারা, উজবেকসহ নানা জনগোষ্ঠীর বসবাস রয়েছে এই পাহাড়ি ও উপত্যকাবহুল ভূমিতে। প্রতিটি জাতির নিজস্ব সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য আফগানিস্তানের সামগ্রিক সমাজব্যবষ্টাকে করেছে বহুমাত্রিক ও সমৃদ্ধ।

ধর্মীয় ও আধ্যাত্মিক দিক থেকেও আফগানিস্তানের ইতিহাস অত্যন্ত গৌরবময়। মধ্যযুগে এই অঞ্চলে ইসলামের প্রচার ও প্রসারে বহু সুফি সাধক ও বিজ্ঞানীর আবির্ভাব ঘটেছিল। গজনি ও হেরাত একসময় ইসলামী শিল্প, সাহিত্য এবং জ্ঞানচর্চার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছিল। পরবর্তীতে আধুনিক যুগেও বিভিন্ন রাজনৈতিক পটপরিবর্তন ও ভূ-রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাওয়ার পরও দেশটির ঐতিহ্য ও স্বকীয়তা বজায় রয়েছে। বর্তমান সময়েও আফগানিস্তানের এই বহুমাত্রিক সভ্যতার ইতিহাস ও জাতিসত্তার বৈচিত্র্য আন্তর্জাতিক গবেষক ও ইতিহাসবিদদের কাছে সমানভাবে গুরুত্ব বহন করে চলেছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD