ভারতে ভোটার তালিকা সংশোধনের নামে ধর্মীয় সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলিমদের, লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে গুরুতর অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশন (ইউএসসিআইআরএফ)। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে। সংস্থাটির জোরালো দাবি, ভোটার তালিকা থেকে সুকৌশলে নাম বাদ দেওয়ার পর অনেক মুসলিম নাগরিককে অন্যায়ভাবে ‘বিদেশি’ আখ্যা দেওয়া হচ্ছে এবং তাদের ওপর নানা ধরনের হয়রানি চালানো হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই ধরনের বৈষম্যমূলক নীতি কেবল ভারতের অভ্যন্তরীণ রাজনীতিকেই অস্থিতিশীল করছে না, বরং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতির জন্যও বড় ধরণের হুমকি হিসেবে দেখা দিচ্ছে। গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচিত ভারতের এমন আচরণ বিশ্বজুড়ে চরম সমালোচনার জন্ম দিয়েছে। মানবাধিকার কর্মীরা মনে করছেন, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে আন্তর্জাতিক মহলে দেশটির ভাবমূর্তি আরও ক্ষুণ্ণ হবে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবশ্য এসব অভিযোগের বিষয়ে বরাবরই ভিন্ন সুরে কথা বলে আসছে, তবে ভুক্তভোগী সংখ্যালঘু সম্প্রদায়গুলোর মধ্যে তীব্র আতঙ্ক ও অসন্তোষ বিরাজ করছে।
আরববাংলা টিভি