জার্মানিতে মসজিদে সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে ১৮ বছর বয়সী এক তরুণকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার দেশটির কৌঁসুলিরা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক তরুণ দেশের ভেতরেই একটি বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছিলেন বলে তদন্তে উঠে এসেছে।
জার্মান গোয়েন্দা সংস্থা এবং নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে এই তরুণকে আটক করা হয়। তার পরিকল্পনা ছিল স্থানীয় একটি মসজিদে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করা। নিরাপত্তা বাহিনীর সময়মতো হস্তক্ষেপে একটি সম্ভাব্য বড় ধরণের মানবিক বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বর্তমানে আটক ওই তরুণের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। তার সাথে অন্য কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে দেশটির পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা আরও নিবিড়ভাবে তদন্ত চালিয়ে যাচ্ছেন। সাম্প্রতিক সময়ে ইউরোপের বিভিন্ন দেশে মসজিদ ও উপাসনালয়কে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আরববাংলা টিভি